ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতের পশ্চিমবঙ্গে

মসজিদ নয় এবার বিরিয়ানির দোকানের নিচে শিব মন্দির থাকার দাবি বিজেপি নেতার

মসজিদ নয় এবার  বিরিয়ানির দোকানের নিচে শিব মন্দির থাকার দাবি বিজেপি নেতার
ভারতের পশ্চিমবঙ্গে

মসজিদ নয় এবার বিরিয়ানির দোকানের নিচে শিব মন্দির থাকার দাবি বিজেপি নেতার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩১ মিনিট আগে

কলকাতার জনপ্রিয় বিরিয়ানির রেস্তরাঁ আরসালানের বিরুদ্ধে মন্দিরের জমি দখল করে ব্যবসায়িক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। এমনকি মন্দির থেকে শিবলিঙ্গ সরিয়ে সেখানে বিরিয়ানির পাত্র রাখার জায়গা তৈরি করা হয়েছে বলেও দাবি করেছেন বিজেপি নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায়। এ ঘটনায় কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে সব অভিযোগ অস্বীকার করেছে রেস্তরাঁ কর্তৃপক্ষ।

অভিযোগপত্রে সন্দীপের দাবি, কসবার আরসালান রেস্তরাঁর পাশে একটি পুরোনো শিবমন্দির রয়েছে। রেস্তরাঁর পরিসর বাড়াতে মন্দিরের জমি দখল এবং মূল কাঠামোর ওপর বেআইনি নির্মাণ করা হয়েছে। মন্দির চত্বরে বিভিন্ন সামগ্রীও মজুত রাখা হচ্ছে বলে অভিযোগ তার।


এ ছাড়া ফুটপাত ও রাস্তার একাংশ দখল করে গাড়ি পার্কিং এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। সংলগ্ন খালের পাশেও অবৈধ নির্মাণ এবং খালে রেস্তরাঁর বর্জ্য ফেলার অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা। তার দাবি, মন্দিরের ধর্মীয় পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি দখল হওয়া জমি ও ফুটপাত উদ্ধার করতে হবে।


অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে কলকাতা পুরসভার একটি প্রতিনিধি দল। এতে ছিলেন পুরসভার নির্বাহী প্রকৌশলী ও কসবা থানার পুলিশ সদস্যরা। পুরসভার এক কর্মকর্তার প্রাথমিক পর্যবেক্ষণে খালের পাশের রাস্তার একাংশ দখলের বিষয়টি উঠে এসেছে। তবে নির্মাণের বৈধতা যাচাইয়ে পুরোনো ভবন নির্মাণের নকশা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।


অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ বেআইনিভাবে দখল হওয়া জমি উদ্ধারের দাবি জানিয়েছেন। তবে আরসালান কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করায় বিষয়টি নিয়ে তদন্তের ফলাফলের অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।


সূত্র: দ্য ইন্ডিয়া এক্সপ্রেস


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন