সারা বাংলা
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় সুভাষ উড়াও (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুভাষ উড়াও শহরের চিত্রাপাড়া এলাকার সন্তোষ উড়াওয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দেওয়ানপাড়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন সুভাষ উড়াও। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ বিষয়ে পরবর্তী আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
ডিবিসি / এমকেএ