ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ঝিনাইদহের কালীগঞ্জে বেশি দামে গ‍্যাস বিক্রির অভিযোগে সিলিন্ডারবোঝাই ট্রাক আটক

ঝিনাইদহের কালীগঞ্জে বেশি দামে গ‍্যাস বিক্রির অভিযোগে সিলিন্ডারবোঝাই ট্রাক আটক

সারা বাংলা

ঝিনাইদহের কালীগঞ্জে বেশি দামে গ‍্যাস বিক্রির অভিযোগে সিলিন্ডারবোঝাই ট্রাক আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ঝিনাইদহের কালীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে সিলিন্ডারবোঝাই একটি ট্রাক আটক করেছেন স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ শহরের মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।

 

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘গ্যাস ঘর’ বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি ওজনের প্রতিটি এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ২ হাজার ৬০ টাকা। কিন্তু ডিলার প্রতিষ্ঠান ‘গ্যাস ঘর’ কালীগঞ্জের খুচরা ব্যবসায়ীদের কাছে প্রতি সিলিন্ডার ২ হাজার ৪০০ টাকায় বিক্রি করছিল। এমন খবর পেয়ে স্থানীয়রা সিলিন্ডারবোঝাই ট্রাকটি আটকে রেখে উপজেলা প্রশাসনকে খবর দেন।

 

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ট্রাকে থাকা প্রায় ১৫০টি গ্যাস সিলিন্ডার উপস্থিত ব্যবসায়ীদের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করার ব্যবস্থা করা হয়।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন