ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

মন্ত্রীর ঘুষের টাকা লুকানো ছিল হাঙ্গেরির জঙ্গলে, গুনতে লাগল ৮ ঘণ্টা

মন্ত্রীর ঘুষের টাকা লুকানো ছিল হাঙ্গেরির জঙ্গলে, গুনতে লাগল ৮ ঘণ্টা

আন্তর্জাতিক, অন্যান্য

মন্ত্রীর ঘুষের টাকা লুকানো ছিল হাঙ্গেরির জঙ্গলে, গুনতে লাগল ৮ ঘণ্টা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

হাঙ্গেরিতে দুর্নীতির তদন্তে বন-জঙ্গল, বাড়ি, গুদাম ও বিভিন্ন স্থাপনা থেকে প্রায় ১ কোটি ৯৫ লাখ ডলারের নগদ অর্থ উদ্ধার করেছেন তদন্তকারীরা। সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাসনামলে দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে এই অর্থ উদ্ধার করা হয়। এ ঘটনায় অরবান সরকারের সাবেক এক মন্ত্রীর বিরুদ্ধে ঘুষ ও কমিশণ বাণিজ্যের অভিযোগ রয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দেশটির জাতীয় সম্পদ পুনরুদ্ধার ও সুরক্ষা দপ্তর জানায়, গত ১২ ও ১৩ নভেম্বর রাজধানী বুদাপেস্টসহ হাঙ্গেরির চারটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কৃষি খামারের ভবন, গুদাম, একটি বাড়ি, নির্জন স্থানে রাখা বিশেষ নিরাপত্তার সিন্দুক এবং বনের মাটির নিচ থেকে হাঙ্গেরীয় মুদ্রা, ইউরো ও মার্কিন ডলার উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।


অর্থমন্ত্রী আন্দ্রাস কারমান জানান, উদ্ধার করা অর্থ গণনা করতে কোষাগারের ১২ জন কর্মীর আট ঘণ্টা সময় লেগেছে।


তদন্তের কেন্দ্রে রয়েছেন ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটির উন্নয়নমন্ত্রীর দায়িত্বে থাকা মিকলোস সেস্তাক। রাষ্ট্রীয় পরিবহন প্রতিষ্ঠানের কাছে অতিরিক্ত দামে পুরোনো বাস বিক্রি এবং সরকারি নির্মাণ প্রকল্পে অনিয়মের মাধ্যমে ৩ কোটি ৭২ লাখ ডলারের বেশি ঘুষ ও কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেপ্টেম্বরে তাকে আটক করা হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।


এদিকে প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার এই অর্থ উদ্ধারের ঘটনাকে অরবানের দল ফিদেস ও তাদের জোটসঙ্গী কেডিএনপির কথিত দুর্নীতির অবসানের ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছেন। এ সপ্তাহে প্রকাশিত এক জরিপে ৭০ শতাংশ মানুষ অরবানের শাসনামলের দুর্নীতির তদন্ত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার পক্ষে মত দিয়েছেন।

 

সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন