ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কক্সবাজারে অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

কক্সবাজারে অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

সারা বাংলা

কক্সবাজারে অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

কক্সবাজার শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও বিক্রির অভিযোগে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া খাবারে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়ায় আরও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন করে খাবার পরিবেশন ও বিক্রির দায়ে চেইন সুপারশপ 'স্বপ্ন'-কে ৩ লাখ টাকা এবং 'জামান রেস্টুরেন্ট' (জামান হোটেল)-কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

অন্যদিকে, খাবারে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়ায় অভিজাত রেস্তোরাঁ 'কাসুন্দি' ও 'চৌরঙ্গী বেকারি'র বিরুদ্ধে জরিমানার পরিবর্তে নিয়মিত মামলা দায়েরের জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

 

অভিযানের বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কক্সবাজার জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য জানান, বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে শহরের বিভিন্ন খাদ্য পরিবেশনকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য আইন পরিপন্থী নানা অসঙ্গতি ধরা পড়ে। আইন লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা এবং ক্ষতিকর উপাদান ব্যবহারের অভিযোগে অপর দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করার আদেশ দেওয়া হয়েছে।

 

ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলায় এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন