ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বাম পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী

বাম পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী

সারা বাংলা

বাম পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিমকে একটি কৃত্রিম পা (প্রস্থেটিক লিম্ব) প্রদান করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে এই কৃত্রিম পা তুলে দেন তিনি।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাম পা হারানোর কারণে দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় মারাত্মক সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছিলেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। তাঁর চলাচলের সক্ষমতা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার পথ সুগম করতেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।

 

কৃত্রিম পা পাওয়ার ফলে আব্দুর রহিমের দীর্ঘদিনের চলাফেরার কষ্ট লাঘব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন