ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পটুয়াখালীতে পিকআপ ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

পটুয়াখালীতে পিকআপ ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

সারা বাংলা

পটুয়াখালীতে পিকআপ ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

১৪ মিনিট আগে

পটুয়াখালী সদর উপজেলার পটুয়াখালী সেতুর ঢালে পিকআপ ভ্যান ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) ফজরের নামাজের পর ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নিহত চান মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের কাজিবাড়ি এলাকার আজাহার কাজির ছেলে। দুর্ঘটনায় আহত দুজন হলেন হারুন মোল্লা ও মরিয়ম বেগম।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পর হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসেন এবং পিকআপ ভ্যান ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ দেখতে পান। সংঘর্ষের তীব্রতায় গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপটির চালক প্রাণ হারান। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।

 

জানা গেছে, পিকআপ ভ্যানটিতে বাসাবাড়ির মালামাল নিয়ে তাঁরা ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে আসছিলেন। পথে পটুয়াখালী সেতুর ঢালে বিসমিল্লাহির ফিলিং স্টেশনের একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহত হারুন মোল্লা ও মরিয়ম বেগমকে পটুয়াখালী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এদিকে, নিহত চান মিয়ার মরদেহ ময়নাতদন্তসহ প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন