ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

জয়পুরহাটে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

জয়পুরহাটে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

সারা বাংলা

জয়পুরহাটে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

জয়পুরহাটের পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ষাটোর্ধ্ব এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে পাঁচবিবি রেলস্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটের দিকে পাঁচবিবি রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় রেললাইন পার হতে গিয়ে বা ট্রেনের সামনে চলে আসায় ওই বৃদ্ধা ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে ঘটনাস্থলে ভিড় জমান।

 

পাঁচবিবি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহ দেখতে পাওয়া যায়। বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ডিবিসি/এইচডিআই

আরও পড়ুন