ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

যশোরে খাদ্যের সন্ধানে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কালোমুখো হনুমানের

যশোরে খাদ্যের সন্ধানে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কালোমুখো হনুমানের

সারা বাংলা

যশোরে খাদ্যের সন্ধানে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কালোমুখো হনুমানের

কেশবপুর (যশোর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

যশোরের কেশবপুরে খাদ্যের সন্ধানে লোকালয়ে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় বিরল প্রজাতির একটি কালোমুখো হনুমানের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাহাপাড়ার অনন্ত স্মৃতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাদ্যের সন্ধানে কয়েকটি কালোমুখো হনুমান অনন্ত স্মৃতি সড়কে ঘোরাঘুরি করছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল একটি বড় হনুমানকে ধাক্কা দিলে সেটি গুরুতর আহত হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মী আতিয়ার রহমান ঘটনাস্থল থেকে হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হনুমানটিকে মৃত ঘোষণা করেন।

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলাম জানান, হনুমানটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

 

এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তা সমীরণ বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া হনুমানটির মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।

ডিবিসি/এইচডিআই

আরও পড়ুন