ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

বিমান হামলায় হুতিদের অস্ত্রাগার ধ্বংসের দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর

বিমান হামলায় হুতিদের অস্ত্রাগার ধ্বংসের দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর

আন্তর্জাতিক

বিমান হামলায় হুতিদের অস্ত্রাগার ধ্বংসের দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

হুতি বিদ্রোহীদের একটি অস্ত্রাগার লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সশস্ত্র বাহিনী।

ইয়েমেনের অবরুদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তাইজের দক্ষিণের নাজদ কাসিম এলাকায় এই হামলা চালানো হয়। তবে এই হামলার বিষয়ে হুতিদের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

সাম্প্রতিক সময়ে রণক্ষেত্রে বেশ কিছু সফলতা সত্ত্বেও, সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনী ইয়েমেনের ভেতরে এবং সৌদি ভূখণ্ডে হুতিদের হামলা পুরোপুরি বন্ধ করতে পারেনি।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেওয়া তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর পর্যন্ত ইয়েমেনের এই রক্তক্ষয়ী সংঘাত ও লড়াইয়ে হতাহতের সংখ্যা  বেড়ে ১১ হাজার ৭৫৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৯ হাজার ৬৫৭ জন।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন