ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৮ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৮ বছর কারাদণ্ড

সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৮ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

চাঁপাইনবাবগঞ্জে চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় মাসুদ রানা নামের এক যুবককে ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, চাঁপাইনবাবগঞ্জের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মইনুল হাসান ইউসুফ রনি এই কারাদণ্ডাদেশ প্রদান করেন।

 

দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা জেলার শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট কাশিয়া বাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল হক দোলন বলেন, ২০২৪ সালের ৪ জানুয়ারি কাশিয়া বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় মাসুদ রানা। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে এবং মাসুদ রানা পালিয়ে যায়। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

 

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল রানা একই বছরের ৩১ জুলাই মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

 

আদালত সাক্ষ্য-প্রমাণাদি গ্রহণ ও শুনানি শেষে আজ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন