অপরাধ
শেখ হাসিনার পুনরায় বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার মামলা পুনরায় বিচারের আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ভারতের পুনরায় বিচারের বক্তব্য প্রত্যাখ্যান করে চিফ প্রসিকিউটর প্রশ্ন তোলেন, ভারত নিজেরাই পুনরায় বিচারের আইন বাতিল করে কীভাবে আবার শেখ হাসিনার বিচার চায়।
এদিকে, অভিযোগ গঠনের সাড়ে চার মাস পর চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যা মামলার ২২ আসামির বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২-এ সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।
পরে চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, বিভিন্ন অজুহাতে এত দিন মামলার কার্যক্রম ব্যাহত করেছে আসামিপক্ষ। জুলাই আন্দোলনে নির্যাতন ও হত্যাকাণ্ডের তথ্য-প্রমাণ সংগ্রহে দেশের ৬৪ জেলায় গণশুনানি হবে বলেও জানান আমিনুল ইসলাম।
ডিবিসি/আরএসএল