ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে Pharmasia Limited-এর উদ্যোগে Sweet drops-এর সৌজন্যে দেশব্যাপী সচেতনতামূলক র‍্যালি

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে Pharmasia Limited-এর উদ্যোগে Sweet drops-এর সৌজন্যে দেশব্যাপী সচেতনতামূলক র‍্যালি

বিবিধ

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে Pharmasia Limited-এর উদ্যোগে Sweet drops-এর সৌজন্যে দেশব্যাপী সচেতনতামূলক র‍্যালি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১৪ ঘন্টা আগে

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসচেতন জীবনযাপনে সাধারণ মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে Pharmasia Limited-এর উদ্যোগে এবং প্রতিষ্ঠানটির সুগার সাবস্টিটিউট ব্র্যান্ড Sweet drops-এর সৌজন্যে দেশব্যাপী এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে ১৪ নভেম্বর সকাল ৯টায় রাজধানীর জিয়া উদ্যানের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি শুরু হয়। র‍্যালিটি জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থিত মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।


র‍্যালিটির নেতৃত্বে ছিলেন ফার্মাসিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তপন কুমার রায়, মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার বিমল চন্দ্র সাহা এবং সেলস বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার পুলক কুমার পাল। এছাড়া কোম্পানির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও এতে অংশ নেন।


একই সঙ্গে দেশের বিভিন্ন বিভাগীয় শহরেও একই ধরনের সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে দেশব্যাপী ডায়াবেটিস সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।


এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ডায়াবেটিস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করা এবং দৈনন্দিন খাদ্যাভ্যাসে অতিরিক্ত চিনি গ্রহণের বিষয়ে সচেতনতা তৈরি করা। পাশাপাশি চিনির বিকল্প হিসেবে সুগার সাবস্টিটিউট ব্যবহারের বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করাও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।


Pharmasia Limited মনে করে, একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে জনসচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও জনস্বাস্থ্য ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন