ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

রাজশাহীর ঘটনা

বরখাস্ত হয়েও থামেননি, মাদকের আসরে ফের ধরা পড়ল পুলিশ কনস্টেবল

বরখাস্ত হয়েও থামেননি, মাদকের আসরে ফের ধরা পড়ল পুলিশ কনস্টেবল
রাজশাহীর ঘটনা

বরখাস্ত হয়েও থামেননি, মাদকের আসরে ফের ধরা পড়ল পুলিশ কনস্টেবল

রাবি প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

মাদক সেবনের দায়ে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। বিভাগীয় মামলাও চলছে। তবু থামেননি পুলিশ কনস্টেবল মেহেদী হাসান। শনিবার (১৪ নভেম্বর) রাতে রাজশাহী নগরের হেতেমখাঁ লিচুবাগান এলাকায় মাদকের আসর থেকে ফের আটক হয়েছেন তিনি।

মেহেদী হাসানের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। বর্তমানে তিনি রাজশাহী নগরের ভদ্রা এলাকায় থাকেন। মেহেদী হাসানের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ নতুন নয়। কয়েক মাস আগে তিনি রাজশাহীর চারঘাট থানায় কর্মরত ছিলেন। সেখানেই প্রথম অভিযোগ ওঠে। তখন তার ডোপ টেস্ট করা হয়। রিপোর্ট আসে পজিটিভ।


এরপর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সংযুক্ত রাখা হয় রাজশাহী জেলা পুলিশ লাইনসে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়। সেই মামলার তদন্ত এখনো চলছে।


এবার আবার ডোপ টেস্ট করা হচ্ছে তার। এজন্য রবিবার (১৫ নভেম্বর) সকালে তাকে বিভাগীয় পুলিশ হাসপাতালে নেয়া হয়েছে।


বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেছেন, ‘মেহেদী যে ঘরে ছিলেন সেখানে মাদক সেবনের আলামত পাওয়া গেছে, কিন্তু মাদক পাওয়া যায়নি। তাই সরাসরি মাদক আইনে মামলা করা যায়নি।’


তিনি আরও বললেন, ‘বিভাগীয় পুলিশ হাসপাতালে তার ডোপ টেস্ট করা হচ্ছে। রিপোর্ট পজিটিভ হলে মাদকসেবী হিসেবে মাদক আইনে মামলা করা হবে। আর রিপোর্ট নেগেটিভ হলে ঘটনার ব্যাপারে একটি রিপোর্ট দিয়ে তাকে জেলা পুলিশে পাঠানো হবে।’


রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন পুরোনো ঘটনার কথা নিশ্চিত করেছেন। তিনি জানালেন, চারঘাট থানায় থাকাকালে অভিযোগ ওঠায় মেহেদীর ডোপ টেস্ট করা হয়েছিল। রিপোর্ট পজিটিভ হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত রাখা হয়। বিভাগীয় মামলার তদন্ত চলছে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন