ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

ত্বকের যত্নে সিরামের ছোঁয়া, নতুন আঙ্গিকে বাজারে লিলির নতুন সোপ

ত্বকের যত্নে সিরামের ছোঁয়া, নতুন আঙ্গিকে বাজারে লিলির নতুন সোপ

বিবিধ

ত্বকের যত্নে সিরামের ছোঁয়া, নতুন আঙ্গিকে বাজারে লিলির নতুন সোপ

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

সিরামের গুণাগুণের সঙ্গে ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়া বাটারের সমন্বয়ে নতুন ফর্মুলায় বাজারে এসেছে রিমার্ক এইচবি লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড লিলির ‘সিরাম গ্লো সোপ’। ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ—তিনটি ভিন্ন ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে নতুন এই সাবান।

রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত অনুষ্ঠানে পণ্যটির উদ্বোধন করেন লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। আনুষ্ঠানিক বাজারজাতকরণের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান।


প্রতিষ্ঠানটির দাবি, নতুন সাবানে ব্যবহৃত ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও কালো দাগের দৃশ্যমানতা কমাতে সহায়ক। ভিটামিন ই এবং শিয়া বাটার ত্বকের আর্দ্রতা বজায় রেখে কোমল ও মসৃণ রাখতে ভূমিকা রাখে।


অনুষ্ঠানে সাবিলা নূর বলেন, ‘লিলির মতো জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। নতুন সাবানটির বিশেষত্ব আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’


আবির আদনান বলেন, ত্বক পরিষ্কারের পাশাপাশি ব্যবহৃত উপাদান ও সেগুলোর উপকারিতা নিয়ে ভোক্তারা এখন বেশি সচেতন। তাঁদের চাহিদা বিবেচনায় লিলি সিরাম গ্লো সোপের নতুন ফর্মুলা তৈরি করা হয়েছে।


মডার্ন ট্রেডের নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন বলেন, সুপারশপ ও খুচরা বিক্রয়কেন্দ্রে লিলির উপস্থিতি এবং ক্রেতাদের আগ্রহ ক্রমেই বাড়ছে।


সেলস অপারেশনস পরিচালক কামাল হোসেন আশা প্রকাশ করেন, নতুন পণ্যটি ভোক্তাদের আস্থা অর্জনের পাশাপাশি বাজারে শক্ত অবস্থান তৈরি করবে।


অনুষ্ঠানে রিমার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটি জানায়, আধুনিক উৎপাদনব্যবস্থা ও মান নিয়ন্ত্রণের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য বিভিন্ন ধরনের ব্যক্তিগত পরিচর্যা ও সৌন্দর্যপণ্য উৎপাদন করছে তারা।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন