ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

পিরোজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল নিজ বাড়ির সামনে অটোরিকশায় বসে থাকা চালকের

পিরোজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল নিজ বাড়ির সামনে অটোরিকশায় বসে থাকা চালকের

বাংলাদেশ, সারা বাংলা

পিরোজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল নিজ বাড়ির সামনে অটোরিকশায় বসে থাকা চালকের

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

পিরোজপুর সদর উপজেলায় বাড়ির সামনে অটোরিকশায় বসে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় নজরুল শেখ (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ভৈরমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল শেখ ভৈরমপুর এলাকার মৃত ছত্তার শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে ভৈরমপুর এলাকায় একটি নির্মাণসামগ্রীবোঝাই ট্রাক পেছনের দিকে যাওয়ার সময় নজরুল শেখের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ রাতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।


পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন