ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ক্রিকেট

সিলেটের পর জোহানেসবার্গ, ৮ দিনের ব্যবধানে হৃদয়ের দুই সেঞ্চুরি

সিলেটের পর জোহানেসবার্গ, ৮ দিনের ব্যবধানে হৃদয়ের দুই সেঞ্চুরি

খেলাধুলা, ক্রিকেট

সিলেটের পর জোহানেসবার্গ, ৮ দিনের ব্যবধানে হৃদয়ের দুই সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

সিলেটের পর এবার জোহানেসবার্গ। মাত্র ৮ দিনের ব্যবধানে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন তাওহিদ হৃদয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ব্যাট হাতে আলো ছড়ালেন বাংলাদেশের এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ১৩২ রান নিয়ে অপরাজিত রয়েছেন তিনি।

 

রবিবার (১৫ নভেম্বর) জোহানেসবার্গে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। কাগিসো রাবাদার গতির মুখে মাত্র ২২ রানের মধ্যে প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারায় দল।

 

এরপর ওপেনার তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয় দলের হাল ধরেন। চতুর্থ উইকেটে দুজন গড়েন ৯৯ রানের জুটি, যা দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের জুটি।

 

তবে ১২১ রানে পৌঁছানোর পর কোনো রান যোগ হওয়ার আগেই বিদায় নেন তানজিদ ও মুশফিকুর রহিম। ১০৮ বলে ১২টি চারের সাহায্যে ৬৭ রান করেন তানজিদ। অন্যদিকে ব্যাটিংয়ে নেমেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই ফেরেন মুশফিক। এই দুই উইকেটসহ বাংলাদেশের প্রথম পাঁচটি উইকেটই শিকার করেন রাবাদা।

 

এরপর ষষ্ঠ উইকেটে লিটন কুমার দাসকে নিয়ে প্রতিরোধ গড়েন হৃদয়। দুজনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ইতোমধ্যে তাদের জুটিতে যোগ হয়েছে ১৯৮ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরে-বাইরে বাংলাদেশের এটিই সর্বোচ্চ রানের জুটি।

 

১৩২ রানে অপরাজিত হৃদয়ের সঙ্গে ব্যাট করছেন লিটন। তার সংগ্রহ ৮৯ রান।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন