ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, পাকিস্তান

বাংলাদেশের পর এবার পাকিস্তানেও নারীদের জন্য চালু হতে যাচ্ছে পিংক বাস

বাংলাদেশের পর এবার পাকিস্তানেও নারীদের জন্য চালু হতে যাচ্ছে পিংক বাস

আন্তর্জাতিক, পাকিস্তান

বাংলাদেশের পর এবার পাকিস্তানেও নারীদের জন্য চালু হতে যাচ্ছে পিংক বাস

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নারীদের যাতায়াত সহজ করতে শুধু নারীদের জন্য বিশেষ ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা করছে ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ)। সবকিছু ঠিক থাকলে ৩০টি নতুন ‘পিংক বাস’ নিয়ে এই সেবা শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ৩০টি ইলেকট্রিক পিংক বাস আনতে কাজ শুরু করেছে সিডিএ। বর্তমানে শহরে চলা ১৬০টি ইলেকট্রিক বাসের মতোই চীন থেকে এই বাসগুলো আমদানি করা হবে। এজন্য হেভি ইন্ডাস্ট্রিজ তক্ষশীলাকে (এইচআইটি) যুক্ত করবে সিডিএ।


ঠিকাদারের মাধ্যমে সিডিএ আগে থেকেই ইসলামাবাদের ২০টিরও বেশি রুটে ১৬০টির বেশি ইলেকট্রিক বাস চালাচ্ছে, যা শহরবাসীর কাছে বেশ জনপ্রিয় হয়েছে। তবে ব্যস্ত সময়ে (পিক আওয়ার) সাধারণ বাসগুলোতে নারী ও ছাত্রীদের আসন পেতে বেশ ভোগান্তিতে পড়তে হয়। তাই শুধু নারীদের জন্য ৩০টি পিংক বাস দিয়ে আলাদা সেবা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।


সিডিএর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, আমরা পিংক বাস সেবাও চালুর সিদ্ধান্ত নিয়েছি। সিডিএর সংশ্লিষ্ট শাখাকে বোর্ডের অনুমোদনের জন্য একটি সারসংক্ষেপ তৈরি করতে নির্দেশ দেয়া হয়েছে। বোর্ডের অনুমোদন পেলেই চীন থেকে বাস আমদানির জন্য এইচআইটিকে যুক্ত করার কাজ এগিয়ে নেয়া হবে।’


তিনি জানান, বর্তমান বাস সেবায় মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তাই, ‘আমরা নারীদের জন্য একটি বিশেষ বাস সেবা চালু করতে যাচ্ছি, যা বিভিন্ন রুটে চলবে।’


এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান, বর্তমান ইলেকট্রিক বাসগুলো যেসব রুটে চলছে, পিংক বাসগুলোও সেসব রুটেই চলবে। তবে দরকার হলে নতুন রুটও যোগ করা হতে পারে।


এর আগে কয়েক মাস আগে ইসলামাবাদে পর্যটন বাড়াতে ডাবল-ডেকার বাস চালুর সিদ্ধান্ত নিয়েছিল সিডিএ। বাস কেনার সম্ভাব্যতা ও খরচ যাচাই করতে সংস্থাটি এইচআইটির সাথে যোগাযোগ করেছিল। শুরুতে শহরের দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখাতে চারটি ডাবল-ডেকার বাস চালুর পরিকল্পনা রয়েছে। ২৫ কিলোমিটারের এই যাত্রাপথ এফ-নাইন (F-9) পার্ক থেকে শুরু হয়ে ফয়সাল মসজিদ, লোক ভিরসা এবং শাকারপারিয়ানসহ সব গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখবে।


সম্প্রতি সিডিএ বোর্ড এবং পরে ডেভেলপমেন্ট ওয়ার্কিং পার্টি (ডিডব্লিউপি) ডাবল-ডেকার বাস প্রকল্পের পি সি-ওয়ান (PC-I) অনুমোদন করেছে।


এ বিষয়ে সিডিএ কর্মকর্তা বলেন, ‘আমার ধারণা, ডাবল-ডেকার বাস সেবা খুব শিগগিরই চালু হবে, কারণ আমরা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছি। তবে পিংক বাস সেবাও যত দ্রুত সম্ভব চালু করা হবে, হয়তো আগামী তিন মাসের মধ্যেই তা শুরু হতে পারে।’


সূত্র: ডন


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন