ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

নড়াইলের ঘটনা

ডিবিসি নিউজে সংবাদ প্রকাশের পর অসুস্থ সেই নারীর খোঁজ পেল পরিবার

ডিবিসি নিউজে সংবাদ প্রকাশের পর অসুস্থ সেই নারীর খোঁজ পেল পরিবার
নড়াইলের ঘটনা

ডিবিসি নিউজে সংবাদ প্রকাশের পর অসুস্থ সেই নারীর খোঁজ পেল পরিবার

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

ডিবিসি নিউজসহ সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রচার হওয়ার পর পরিচয় মিলেছে সেই নারীর। রবিবার (১৫ নভেম্বর) রাত ৯টার পর নড়াইলের লোহাগড়া থানা থেকে ওই নারীর আত্মীয় তাকে বাড়িতে নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।

তিনি জানান, অজ্ঞাতনামা ওই নারীর পরিচয় মিলেছে। তার বাড়ি লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রামে। তবে তিনি লক্ষ্মীপাশায় মেয়ের বাড়িতে থাকেন। তার বিয়াইন (মেয়ের শাশুড়ি) তাকে থানা থেকে বাড়িতে নিয়ে গেছেন।


ওই নারী মেয়ের বাসা থেকে রবিবার দুপুরে বের হয়ে লোহাগড়া উপজেলা সদরের মোল্যার মাঠ এলাকায় সড়কে পড়ে যান। এরপর তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কিছুটা সুস্থ হলে তাকে লোহাগড়া থানায় পুলিশ হেফাজতে রাখা হয়। অসুস্থ হওয়ার পর ঠিকমতো বাড়ির ঠিকানা বলতে পারেননি তিনি। পরে গণমাধ্যমে খবর প্রচারের পর পরিবার ও আত্মীয়স্বজন তার খোঁজ পান।

 

ডিবিসি/এসভিএন

আরও পড়ুন