ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

পিরোজপুরে বিএনপির ২ নেতার বাড়ি ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ

পিরোজপুরে বিএনপির ২ নেতার বাড়ি ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ

বাংলাদেশ, সারা বাংলা

পিরোজপুরে বিএনপির ২ নেতার বাড়ি ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুই নেতার বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, বিএনপি দলীয় কার্যালয়ের আসবাবপত্র ও টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। রবিবার (১৫ নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের আনুমানিক ৩০০ থেকে ৪০০ নেতাকর্মী একটি মিছিল নিয়ে উত্তর ঝনঝনিয়া টাওয়ারের মোড়ে আসেন। এ সময় তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সুমন তালুকদারের (৫৪) বাড়ির গেটের সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তার বসতবাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়। পরে মিছিলকারীরা টাওয়ারের মোড়সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।


এ ছাড়া মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মো. মোতালেব হোসেনের (৬৫) দলীয় কার্যালয়েও হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলাকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে বাইরে বের করে আগুন ধরিয়ে দেন। একইসাথে অফিসঘরের টিন কুপিয়ে ক্ষতিসাধন করেন বলে জানা যায়।


এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, ‘গত ১৭ বছর আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করেছে, বাকি যেটুকু ছিল তাও ধ্বংস করার চেষ্টা করছে। আজ নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নে আওয়ামী লীগের লোকজন বিএনপির দুটি অফিস ভাঙচুর করেছে। এই অপকর্মের প্রতিবাদে আগামীকাল বিকাল ৩টায় নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের সাঁচিয়া বাজারে প্রতিবাদ সমাবেশ করব।’


নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্তৃক নাজিরপুরের মালিখালী ইউনিয়নে দুই নেতার ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়ি ও বিএনপির অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা এখনো কোনো অভিযোগ করেননি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন