ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

পাকিস্তানে ইসিও সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে ইসিও সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক

পাকিস্তানে ইসিও সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) পররাষ্ট্রমন্ত্রীদের ৩০তম বৈঠকে যোগ দিতে একটি রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদল নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। রবিবার (১৫ নভেম্বর) তিনি ইসলামাবাদে অবতরণ করেন বলে মেহর নিউজ এজেন্সি জানিয়েছে।

নূর খান বিমানঘাঁটিতে পৌঁছালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম তাকে স্বাগত জানান।


পাকিস্তান সরকারের আয়োজনে ইসিও পররাষ্ট্রমন্ত্রীদের এই ৩০তম বৈঠক রবিবার শুরু হয়েছে এবং এটি দুই দিন চলবে।


সফরকালে আরাগচি ইসিও বৈঠকে অংশ নেবেন এবং সেখানে বক্তব্য দেবেন। এ ছাড়া ইসিও সদস্য দেশগুলোর কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সাথেও তার বৈঠক করার কথা রয়েছে।


দুই দিনের এই সফরে পাকিস্তানের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকও আরাগচির কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। ইসলামাবাদ সফর শেষে তিনি ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশে রওনা হবেন।


উল্লেখ্য, পাকিস্তান তৃতীয়বারের মতো ইসিও পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকের আয়োজন করছে। এর আগে ১৯৯৩ সালে কোয়েটায় এবং ২০১৭ সালে ইসলামাবাদে একই ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।


সূত্র: মেহর নিউজ এজেন্সি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন