ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বরিশালের আগৈলঝাড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশালের আগৈলঝাড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সারা বাংলা

বরিশালের আগৈলঝাড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাসচাপায় সৌরভ ফালিয়া (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মামাতো ভাইকে আনতে যাওয়ার পথে রোববার রাত ৮টার দিকে উপজেলার জোবারপাড় বড়মগড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মামাতো ভাই রথীন ঘরামী জানান, তিনি আগৈলঝাড়া থানার সামনে ‘শ্রী গুরু মিষ্টান্ন ভান্ডার’-এর কর্মচারী। তাঁকে নিতেই সৌরভ বানারীপাড়া থেকে মোটরসাইকেলে রওনা হয়েছিলেন। দীর্ঘ সময়েও তিনি না পৌঁছানোয় তাঁর মোবাইলে কল দেওয়া হলে পুলিশ রিসিভ করে দুর্ঘটনার খবর জানায়। পরে হাসপাতালে গিয়ে তিনি সৌরভের মরদেহ শনাক্ত করেন।

 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, কুয়াকাটা থেকে বেনাপোলগামী ‘সেভেন স্টার’ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ চালক বাসের নিচে চাপা পড়েন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুবাইদা মৃত ঘোষণা করেন।

 

ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন