আবহাওয়া
আজ বায়ুদূষণের তালিকায় বিশ্বে ৩য় ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ২২৩, যার ফলে শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ার (IQAir)-এর লাইভ সূচকে এ তথ্য দেখা যায়।
সূচক অনুযায়ী, ৩১৬ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। এছাড়া ২৪৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা, ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ইরানের রাজধানী তেহরান এবং ১৮৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি।
ডিবিসি/পিআরএএন