ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

টাকা নেই, আমার টিকিটটাও কেটে দিন: মোদীর কাছে আবদার কংগ্রেস নেতার

টাকা নেই, আমার টিকিটটাও কেটে দিন: মোদীর কাছে আবদার কংগ্রেস নেতার

আন্তর্জাতিক

টাকা নেই, আমার টিকিটটাও কেটে দিন: মোদীর কাছে আবদার কংগ্রেস নেতার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

মেট্রো সফরের টিকিট কাটার টাকা নেই জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের টিকিটও কেটে দেওয়ার আবদার করেছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। প্রধানমন্ত্রী মোদীও হাসিমুখে তার নিজস্ব কার্ড ব্যবহার করে শিবকুমারের টিকিট কেটে দেন।

শনিবার (১৪ নভেম্বর) এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মেট্রো ভ্রমণের এমনই এক মজাদার ও আন্তরিক অভিজ্ঞতার কথা শোনালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। গত ১৩ নভেম্বর বেঙ্গালুরুর বহুল প্রতীক্ষিত পিঙ্ক লাইন মেট্রো উদ্বোধনের সময় এই ঘটনা ঘটে।

 

ডিকে শিবকুমার সাংবাদিকদের বলেন, ‘মেট্রোয় ওঠার সময় রসিকতা করে আমি তাকে (প্রধানমন্ত্রী) বলি যে মেট্রোর টিকিট কাটার মতো টাকা আমার কাছে নেই। তাই আমার টিকিটটাও যেন তিনিই কেটে দেন। প্রধানমন্ত্রী মোদী তখন তার নিজস্ব মেট্রো কার্ড ব্যবহার করে আমাদের দুজনের টিকিটই পরিশোধ করেন।’

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই ঘনিষ্ঠ সম্পর্ক এবং একসাথে হেলিকপ্টারে মহীশুর ভ্রমণের সময় কী আলোচনা হয়েছিল, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী হাসিমুখে বলেন, ‘আমাদের মধ্যকার সব আলোচনা তো আর সবার সামনে প্রকাশ করা যায় না।’

 

এমনকি বিজেপির অনেক বড় নেতাও যেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে দেখা করার সুযোগ পান না, সেখানে তার এই বিশেষ সুযোগ পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে শিবকুমার বলেন, ‘এটি আসলে মানুষের মধ্যকার পারস্পরিক সম্পর্ক এবং শ্রদ্ধাবোধের বিষয়। আমাদের দলের রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী বা মল্লিকার্জুন খাড়গেও আমাকে অত্যন্ত স্নেহ ও শ্রদ্ধা করেন। সবার মধ্যে তো আর নেতৃত্ব দেওয়ার গুণ থাকে না। আমি যেকোনো মানুষের সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করি না। সবার সাথেই ভালো সম্পর্ক বজায় রাখা উচিত।’

 

বেঙ্গালুরুর সাধারণ মানুষকে ব্যক্তিগত গাড়ি কমিয়ে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের মধ্যে কর্ণাটকেই সবচেয়ে বেশি গণপরিবহনের বাস রয়েছে। সড়কের জায়গা সীমিত হওয়া সত্ত্বেও এখানে বাসের সংখ্যা অনেক বেশি এবং বাসের পাশাপাশি মেট্রোও এখন দারুণ ভূমিকা রাখছে।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন