ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, এশিয়া

থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু, আহত ১৬

থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু, আহত ১৬

আন্তর্জাতিক, এশিয়া

থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু, আহত ১৬

‌আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় রিসোর্ট দ্বীপ ফুকেটের একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

থাই কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, সোমবার রাত ৩টা ১৭ মিনিটের দিকে একটি গাড়ি ভাড়ার প্রতিষ্ঠানের ভবনে প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে তা আশেপাশের আরও কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। অগ্নিকাণ্ডের শিকার ভবনটি ফুকেটের পশ্চিম উপকূলে জনপ্রিয় পাতং সৈকতের কাছে একটি শহর এলাকায় অবস্থিত।

 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাই নাগরিক এবং অপরজন মিয়ানমারের নাগরিক। তবে নিহত বা আহতদের মধ্যে কোনো পর্যটক নেই। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে।

 

উল্লেখ্য, রাজধানী ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যুর মাত্র চার মাস পর ফুকেটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন