রাজধানী
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮০ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, গাঁজা এবং দেশীয় অস্ত্রসহ অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোট ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৯ জন রয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে লালবাগ ও তেজগাঁও বিভাগে ৭৮ জন করে, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, গুলশান বিভাগে ২৭ জন, উত্তরা বিভাগে ২৫ জন, রমনা বিভাগে ২৪ জন এবং গোয়েন্দা বিভাগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুটি ছুরি, দুটি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল।
ডিবিসি/পিআরএএন