ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

বাংলাদেশ, সারা বাংলা

নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

বরগুনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

বরগুনা সদর থানায় নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে নানা শ্বশুর অভিযোগ করেছেন। সোমবার ১৬ নভেম্বর দুপুর পৌনে একটায় বরগুনা সদর থানায় এ অভিযোগ দায়ের করেন নানা শ্বশুর।

অভিযুক্ত নাতি জামাইয়ের নাম মো. রব্বানী গাজী, পিতা: পনু গাজী। তিনি সম্পর্কে অভিযোগকারী মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতি জামাই।  

 

অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন পিতা: মৃত ময়জউদ্দিন মুসুল্লী বরগুনা সদর থানাধীন লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। তার বাসা সংলগ্ন এলাকায় বসবাস করেন অভিযুক্ত নাতি জামাই মো. রব্বানী গাজী। অভিযোগে মাওলানা সোহরাব হোসেন উল্লেখ করেন, অভিযুক্ত রব্বানী গাজী বেপরোয়া ও ইসলাম বিরোধী জীবনযাপন করেন।

 

গত ১২ নভেম্বর (শনিবার) দুপুর ১২টার দিকে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তাকে নামাজ পড়ার কথা বললে, তিনি কোনো তোয়াক্কা না করে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তিনি বৃদ্ধ নানার হাতের লাঠি কেড়ে নিয়ে তা ভেঙে চুরমার করে ফেলেন।

 

বর্তমানে বৃদ্ধ বয়সে হাঁটাচলা করতে চরম কষ্ট পাওয়া ওই ব্যক্তির ওপর এমন আকস্মিক ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

 

এছাড়া অভিযুক্ত ব্যক্তি তাকে যেকোনো মুহূর্তে বড় ধরণের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী। বর্তমানে তিনি পথে-ঘাটে গালমন্দ ও অকথ্য ভাষায় গালাগাল করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।  

 

এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। 

 

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানায় হাজির হইয়া একটি অভিযোগ দাখিল করেছেন, আমরা এটি তদন্ত করব ব্যবস্থা করবো।


ডিবিসি/ আরএফই

আরও পড়ুন