ডিবিসি নিউজdbcnews.tv

অপরাধ

হত্যাচেষ্টার আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ

হত্যাচেষ্টার আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ

অপরাধ

হত্যাচেষ্টার আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ

বাসস

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে তাকে ভার্চুয়ালি হাজির করা হলে আদালত এ নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা মমতাজকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক সেই আবেদন মঞ্জুর করেন।

 

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টির কাছে আন্দোলনে অংশ নেন ওমর ফারুক শাকিল। এ সময় তার ওপর হামলা চালানো হয় এবং একপর্যায়ে আসামিরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ শাকিলকে প্রথমে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিএমএইচে ভর্তি করে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর আহত শাকিলের ডান চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

 

এই হামলার ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

 

উল্লেখ্য, গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকেই তিনি কারাগারে বন্দি রয়েছেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন