ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ প্রধানমন্ত্রীর

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ, জাতীয়

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ প্রধানমন্ত্রীর

বাসস

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবন পরিদর্শনে যান লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪১ জন শিক্ষার্থী এবং তাদের সঙ্গে থাকা ছয়জন শিক্ষক ও অভিভাবক। এছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষকও এ পরিদর্শনে অংশ নেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মতবিনিময় শেষে শিক্ষার্থীদের হাতে চকলেট তুলে দেন।

 

সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, নতুন প্রজন্ম ভবিষ্যতে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যথাযথভাবে প্রস্তুত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

 

এ সময় শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে তিনটি বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান:
১. নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা।
২. বর্ষাকালে নিজের অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানো।
৩. পশুপাখিসহ সব ধরনের প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করা।

 

এর আগে পরিদর্শনে আসা শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। তারা সংসদ গ্রন্থাগার ঘুরে দেখেন এবং জাতীয় সংসদের চলমান অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে সংসদ ভবনের উত্তর প্লাজায় এক ফটোসেশনে অংশ নেন শিক্ষার্থীরা।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন