ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ময়মনসিংহে বালু ব্যবসার দ্বন্দ্বে ২ জনকে হত্যা, এখনও মর্গে যুবলীগ নেতার ভাইয়ের মরদেহ

ময়মনসিংহে বালু ব্যবসার দ্বন্দ্বে ২ জনকে হত্যা, এখনও মর্গে যুবলীগ নেতার ভাইয়ের মরদেহ

বাংলাদেশ, সারা বাংলা

ময়মনসিংহে বালু ব্যবসার দ্বন্দ্বে ২ জনকে হত্যা, এখনও মর্গে যুবলীগ নেতার ভাইয়ের মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ময়মনসিংহ নগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এক রাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। প্রথমে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান (৩৫) নিহত হন। পরে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মারা যান যুবলীগ নেতার ভাই মেহেদী হাসান (৩১)।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দায়িত্বে থাকা পুলিশ সদস্য আমিনুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে দুপুরে সুরুজ্জামানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত মেহেদীর মরদেহ নিতে কেউ আসেননি।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকায় শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে বের হন সুরুজ্জামান। মজিদ মার্কেটের কাছে পৌঁছালে কয়েকজন তার পথরোধ করে বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের বড় ভাই রোমান কাউসারের অভিযোগ, স্থানীয় একটি আওয়ামীপন্থী গোষ্ঠীর সঙ্গে বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরেই পরিকল্পিতভাবে সুরুজ্জামানকে হত্যা করা হয়েছে।


হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বাইপাস মোড় অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।


এদিকে হত্যায় জড়িত সন্দেহে যুবলীগের স্থানীয় নেতা জাহাঙ্গীর আলমের ভাই মেহেদীর বাড়িতে ভাঙচুর ও তাকে গণপিটুনি দেওয়া হয়। সোমবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, দুই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন