ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

থাইল্যান্ডে আড়াই হাজারের বেশি বাইকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

থাইল্যান্ডে আড়াই হাজারের বেশি বাইকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

আন্তর্জাতিক

থাইল্যান্ডে আড়াই হাজারের বেশি বাইকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

থাইল্যান্ডে উত্তরাঞ্চলে অনুষ্ঠিত এ বছরের বার্ষিক 'নো-বাথিং ট্রিপে' অংশ নেওয়া আড়াই হাজারেরও বেশি মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। মূলত শীত মৌসুমের শুরু উদযাপন করতে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই মোটরসাইকেল বহরের আয়োজন করা হয়ে থাকে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে ১ হাজার ৩৭৯টি মোটরসাইকেলে বাধ্যতামূলক যন্ত্রাংশের অভাব ছিল, ৫৬৮টিতে কোনো লাইসেন্স প্লেট ছিল না এবং ৩৯৪ জন আরোহীর ড্রাইভিং লাইসেন্স ছিল না। এছাড়া ১৮০ জন আরোহী ক্র্যাশ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং ৭৪ জন অবৈধভাবে মডিফাইড বা পরিবর্তিত মোটরসাইকেল ব্যবহার করছিলেন।

 

তবে সামান্য নিয়ম লঙ্ঘন এবং প্রথমবারের মতো অপরাধ করায় ৫১০ জন আরোহীকে কেবল সতর্ক করে ছেড়ে দিয়েছে ট্রাফিক পুলিশ। অন্যদিকে, বিপজ্জনক আচরণের দায়ে ৪৩ জন বাইকারের মোটরসাইকেল সাময়িকভাবে জব্দ করা হয়েছে। এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে কারাদণ্ড বা জরিমানা এবং স্থায়ীভাবে মোটরসাইকেল বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

 

প্রতি বছর হাজার হাজার তরুণ মোটরসাইকেল আরোহী এবং বাইক মডিফিকেশন উৎসাহীরা এই 'নো-বাথিং ট্রিপে' অংশ নেন। উত্তরাঞ্চলীয় ফেতচাবুন প্রদেশের ফু থাপ বোয়েক এবং খাও খো পর্বতের মতো স্থানগুলো থাকে তাদের মূল গন্তব্য। তবে এবারের যাত্রায় শনিবার মোটরসাইকেল আরোহীদের অন্তত পাঁচটি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় এক আরোহী নিহত এবং ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সূত্র: বাংকক পোস্ট

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন