ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়, বাণিজ্য

পরীক্ষার জন্য জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

পরীক্ষার জন্য জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

জাতীয়, বাণিজ্য

পরীক্ষার জন্য জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ৩টা ১৩ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলো।

 

তবে বিদ্যুৎকেন্দ্রটি এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না। মূলত কারিগরি পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে প্রথমবারের মতো বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।

 

বিস্তারিত আসছে...

আরও পড়ুন