ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

সুদানে বেসামরিক প্রাণহানির প্রায় ৭৫ শতাংশই ড্রোন হামলায়: জাতিসংঘ

সুদানে বেসামরিক প্রাণহানির প্রায় ৭৫ শতাংশই ড্রোন হামলায়: জাতিসংঘ

আন্তর্জাতিক, অন্যান্য

সুদানে বেসামরিক প্রাণহানির প্রায় ৭৫ শতাংশই ড্রোন হামলায়: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

সুদানে চলমান যুদ্ধে বেসামরিক নাগরিকদের প্রাণহানির অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে ড্রোন হামলা। চলতি বছরের প্রথম ১০ মাসে দেশটিতে জাতিসংঘের যাচাই করা বেসামরিক মৃত্যুর প্রায় ৭৫ শতাংশই ঘটেছে ড্রোন হামলায়। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর (ওএইচসিএইচআর) প্রকাশিত তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের শেষ পর্যন্ত সুদানের সংঘাতে অন্তত ২ হাজার ২৩০ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য যাচাই ও নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৬৩০ জনের বেশি নিহত হয়েছেন ড্রোন হামলায়। অর্থাৎ যাচাই করা প্রতি চারটি বেসামরিক মৃত্যুর প্রায় তিনটিই ঘটেছে এই প্রযুক্তিনির্ভর অস্ত্রের আঘাতে।


জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, সুদানের সংঘাতে ড্রোনের ব্যবহার এতটাই বেড়েছে যে, প্রাণহানির ক্ষেত্রে অন্যান্য যুদ্ধকৌশল ও অস্ত্রের ব্যবহারকে ছাপিয়ে গেছে এটি। ফলে দেশটির যুদ্ধ পরিস্থিতিতে ড্রোন এখন বেসামরিক মানুষের জন্য একটি বড় প্রাণঘাতী হুমকি হিসেবে সামনে এসেছে।


প্রকাশিত পরিসংখ্যান থেকে বোঝা যায়, সুদানের সংঘাতে যুদ্ধ পরিচালনার ধরনে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে। প্রচলিত অস্ত্রের পাশাপাশি দূরনিয়ন্ত্রিত ড্রোনের ব্যবহার বেসামরিক প্রাণহানির চিত্রে ক্রমেই প্রাধান্য পাচ্ছে।


তবে জাতিসংঘের প্রকাশিত এই পরিসংখ্যান কেবল যাচাই ও নিশ্চিত করা মৃত্যুর ঘটনার ভিত্তিতে তৈরি। ফলে সংঘাতকবলিত দেশটিতে প্রকৃত বেসামরিক প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে।


সুদানে ড্রোন হামলায় বিপুলসংখ্যক বেসামরিক মানুষের মৃত্যু দেশটির চলমান মানবিক সংকটের ভয়াবহতাকেই নতুন করে সামনে এনেছে।


সূত্র: আরব নিউজ


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন