ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

ডিআরইউ লেখক সম্মাননা পেলেন সাংবাদিক এম এম বাদশাহ্

ডিআরইউ লেখক সম্মাননা পেলেন সাংবাদিক এম এম বাদশাহ্

বিবিধ

ডিআরইউ লেখক সম্মাননা পেলেন সাংবাদিক এম এম বাদশাহ্

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৭ই নভেম্বর ২০২৬ ০৭:১০:৩৫ অপরাহ্ন

সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘লেখক সম্মাননা ২০২৬’ পেয়েছেন সিনিয়র সাংবাদিক ও লেখক এম এম বাদশাহ্। শিশু-কিশোরদের জন্য রচিত অনুপ্রেরণামূলক গল্পের বই ‘গোপন স্বপ্নের খোঁজে’র জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এম এম বাদশাহ্‌সহ ২৬ জন সাংবাদিক-লেখককে সম্মানিত করা হয়।


এম এম বাদশাহ্ বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভির প্রধান বার্তা সম্পাদক এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


২০০০ সালে ‘শিক্ষাবিচিত্রা’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। দীর্ঘ পেশাগত জীবনে দৈনিক মানবজমিন, চ্যানেল এস, ইসলামিক টিভি, দিগন্ত টিভি, এসএ টিভি, জাপানের কিয়োডো নিউজ ও রেডিও তেহরানসহ দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। অনুসন্ধানী সাংবাদিকতা, অপরাধ, মানবাধিকার, দুর্নীতি ও অভিবাসন বিষয়ে তাঁর কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য।


২০২৫ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় তার অনুসন্ধানী সাংবাদিকতার অভিজ্ঞতাভিত্তিক বই ‘নিষিদ্ধ সত্য’। ২০২৬ সালের বইমেলায় প্রকাশিত তৃতীয় গ্রন্থ ‘গোপন স্বপ্নের খোঁজে’ কিশোর-কিশোরীদের স্বপ্ন, সাহস ও আত্মবিশ্বাস গড়ে তোলার গল্প নিয়ে রচিত। তার প্রথম প্রকাশিত বই ‘সাহসী নেংটি ইঁদুর’।


পেশাগত অবদানের জন্য তিনি আইসিএফজে ফেলোশিপ, ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড ও পিআইবি-প্রজ্ঞা অ্যাওয়ার্ডসহ একাধিক স্বীকৃতি অর্জন করেছেন।


জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা এম এম বাদশাহ্ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অপরাধবিজ্ঞান ও বিচার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


সাংবাদিকতার পাশাপাশি শিশু-কিশোরদের ইতিবাচক মানসিক বিকাশে সাহিত্যচর্চাকে গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন