ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতের পাঞ্জাবে মাতাল যুবককে উদ্ধারে গিয়ে দ্রুতগতির বাসচাপায পিষ্ট কয়েকজন

ভারতের পাঞ্জাবে মাতাল যুবককে উদ্ধারে গিয়ে দ্রুতগতির বাসচাপায পিষ্ট কয়েকজন

আন্তর্জাতিক, ভারত

ভারতের পাঞ্জাবে মাতাল যুবককে উদ্ধারে গিয়ে দ্রুতগতির বাসচাপায পিষ্ট কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা জেলায় রাস্তায় মাতাল অবস্থায় পড়ে থাকা এক যুবককে সাহায্য করতে গিয়ে দ্রুতগতির একটি কলেজ বাসের চাপায় পড়েছেন একদল মানুষ। গত রোববার ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লুধিয়ানার মাছিওয়ারা-কুহারা সড়কে কয়েকজন ব্যক্তি তাদের মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে রাস্তায় পড়ে থাকা ওই যুবকের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটি হলুদ রঙের বাস দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়। ঘটনার সময় সেখানে একটি ছোট শিশুও উপস্থিত ছিল।

 

দুর্ঘটনায় আহত কিরণদীপ সিং জানান, তিনি তার গাড়ি মেরামতের জন্য মাছিওয়ারা যাচ্ছিলেন। পথে এক স্কুটার আরোহী যুবককে মাতাল অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে তিনি এবং ‘খালসা জি’ নামে পরিচিত এক ব্যক্তিসহ আরও কয়েকজন সাহায্য করতে এগিয়ে আসেন। তারা যুবকটিকে রাস্তা থেকে সরিয়ে পাশের একটি পেট্রোল পাম্পের দিকে নিয়ে যাওয়ার সময়ই এই দুর্ঘটনা ঘটে।

 

অপর আহত ব্যক্তি প্রদীপ সিং বলেন, বাসটির ধাক্কা এতটাই তীব্র ছিল যে তার পাগড়ি ছিটকে বেশ দূরে গিয়ে পড়ে। এতে তার ঘাড়, পিঠ এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে।

 

আহত কিরণদীপ সিং অভিযোগ করেন, বাসচালক নিজেও নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে মনে হয়েছে। বাসটি যেভাবে তাদের চাপা দিয়েছে, তাতে এটি কোনো উদ্দেশ্যমূলক হামলা হতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন।

 

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসচালককে আটক করে হেফাজতে নেয়। এছাড়া আহতদের অভিযোগ, রোববার ছুটির দিন হওয়ায় মাছিওয়ারা হাসপাতালে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। সেখানে ‘প্রাথমিক চিকিৎসা’র নামে তাদের কেবল একটি ইনজেকশন দিয়ে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

ডিবিসি/এইচডিআই

আরও পড়ুন