ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইউক্রেনের হামলায় ধসে পড়ল ক্রিমিয়া সেতু, কিয়েভে রাশিয়ার পাল্টা হামলা

ইউক্রেনের হামলায় ধসে পড়ল ক্রিমিয়া সেতু, কিয়েভে রাশিয়ার পাল্টা হামলা

আন্তর্জাতিক

ইউক্রেনের হামলায় ধসে পড়ল ক্রিমিয়া সেতু, কিয়েভে রাশিয়ার পাল্টা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ইউক্রেনের এক বড় হামলায় রাশিয়া ও ক্রিমিয়ার সংযোগকারী ক্রিমিয়া সেতুর রাস্তার একটি অংশ ভেঙে সাগরে পড়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক সপ্তাহের পরিকল্পনায় চালানো এই আক্রমণকে নজিরবিহীন অভিযান বলে উল্লেখ করেছেন। এই ঘটনা রাশিয়ার সামরিক রসদ সরবরাহে বড় ধরনের ধাক্কা দিয়েছে।

জেলেনস্কি জানান, এটি সাত ধাপের একটি অভিযান ছিল। ইউক্রেনীয় বাহিনী প্রথমে রাশিয়ার রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে, এরপর ড্রোন ও মিসাইল দিয়ে চূড়ান্ত হামলা চালায়। তবে সেতুর রেল অংশে আঘাত লাগলেও সেটি এখনো দাঁড়িয়ে আছে এবং কিছু ট্রেন চলছে।


ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের হামলার পর সেতুটি মেরামত করা হবে এবং এটি আগের চেয়েও ভালো হবে। চীনে পুতিন, ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের আসন্ন বৈঠকের কারণেই এই হামলা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। এছাড়া রাশিয়া এটিকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে জানিয়েছে যে তারা একদিনে রেকর্ড ২,২৫৬টি ড্রোন ভূপাতিত করেছে।


এদিকে, এই ঘটনার পর রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে। এর ফলে কিয়েভের গুরুত্বপূর্ণ দুটি সেতু বন্ধ হয়ে গেছে এবং পানি ও হিটিং ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।


ক্রিমিয়া সেতুর এই ক্ষতির ফলে রাশিয়ার সামরিক সরঞ্জাম সরবরাহে বড় সংকট দেখা দিয়েছে। এখন তাদের বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ বিকল্প স্থলপথ বা ফেরি ব্যবহার করতে হবে। এছাড়া সাগরে ধসে পড়া সেতুর বিশাল অংশের কারণে আজভ সাগরের বন্দরগুলোতে বড় জাহাজ চলাচলেও বাধা তৈরি হতে পারে।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন