আন্তর্জাতিক
দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট

দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুক। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির সরকারি বার্তা সংস্থা মনসাভে এ তথ্য জানিয়েছে। এর আগে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিল।
মনসাভের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট খুরেলসুক বলেছেন, ডেমোক্রেটিক পার্টি বলেছে যে সত্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমার পদ থেকে সরে দাঁড়ানো উচিত। আমি এর সঙ্গে একমত। তাই আমি মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর করব। আমার বিরুদ্ধে তদন্ত করা হবে এবং আমার সম্মান ফিরিয়ে আনা হবে।
২০২১ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া খুরেলসুক দাবি করেছেন যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তাকে কলঙ্কিত ও অপমানিত করার জন্য করা হয়েছে। তবে তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করার কথা জানিয়েছেন।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এসভিএন