ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

দিল্লিতে ফের ভেঙে পড়ল দোতলা বাড়ি, তিন বছরের শিশুসহ নিহত ২

দিল্লিতে ফের ভেঙে পড়ল দোতলা বাড়ি, তিন বছরের শিশুসহ নিহত ২

আন্তর্জাতিক, ভারত

দিল্লিতে ফের ভেঙে পড়ল দোতলা বাড়ি, তিন বছরের শিশুসহ নিহত ২

কলকাতা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফের বাড়ি ধসে মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার পূর্ব দিল্লির শাহদরা জেলার জ্বালানগর এলাকায় একটি পুরোনো দোতলা বাড়ি ভেঙে পড়ায় তিন বছরের এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ জ্বালানগর শ্মশানের পাশে অবস্থিত বাড়িটি আচমকাই ভেঙে পড়ে। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি দমকল বাহিনী, পুলিশ এবং অ্যাম্বুল্যান্স। শুরু হয় ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের কাজ।


উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকেরা তিন বছরের শিশু খুশবু এবং ৩৫ বছর বয়সি পিন্টুকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের চিকিৎসা চলছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভেঙে পড়া বাড়িটির মালিক সুরেন্দ্র সিংহ। পুর কর্তৃপক্ষের প্রতিনিধি পঙ্কজ লুথরা জানিয়েছেন, বিবেকবিহার থানার অন্তর্গত জ্বালানগর শ্মশানসংলগ্ন বাড়িটি প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরোনো।


দুর্ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি বাড়িটি কী কারণে ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভবনটির জরাজীর্ণ অবস্থা নাকি অন্য কোনও কারণে এই বিপর্যয়, তা তদন্তের পরই স্পষ্ট হবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন