ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় কেরালায় হাজার হাজার পাখি নিধনের সিদ্ধান্ত

বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় কেরালায় হাজার হাজার পাখি নিধনের সিদ্ধান্ত

আন্তর্জাতিক, ভারত

বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় কেরালায় হাজার হাজার পাখি নিধনের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় হাজার হাজার পাখি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির দুটি পোল্ট্রি ফার্মে এই ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়ার পর সংক্রমণ রোধে কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিয়েছে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সংক্রমণ ঠেকাতে বুধবার প্রায় ২৬ হাজার পাখি নিধন করা হবে। রাজ্যের আলাপ্পুজা জেলার খামারে থাকা কোয়েল, মুরগি ও হাঁসের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। মধ্য ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিম্যাল ডিজিজেসে খামারগুলো থেকে পাঠানো নমুনা পরীক্ষা করার পর সেখানে বার্ড ফ্লু ধরা পড়ে।


এদিকে সীমান্তবর্তী প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর একটি জেলার পোল্ট্রি ফার্মগুলোতেও ‘এইচফাইভএনওয়ান’ (H5N1) ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর নজরদারি জোরদার করা হয়েছে। প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে সেখানকার কর্তৃপক্ষও প্রায় কয়েক হাজার মুরগি নিধন করেছে। এর আগে গত সপ্তাহে জাপানের চিবা প্রিফেকচার এলাকার একটি পোল্ট্রি ফার্মে মৌসুমের দ্বিতীয় উচ্চ মাত্রার রোগজীবাণুযুক্ত এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব দেখা দেয়, যেখানে প্রায় ৪০ হাজার মুরগি রাখা হয়েছিল।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন