ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত

বাংলাদেশ, সারা বাংলা

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হামলায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা নিহতের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মহাসড়কে অগ্নিসংযোগ ও দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনাও ঘটেছে। এতে কয়েকজন বিএনপি দলীয় নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।


মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হামিরদী এলাকায় ফরিদপুর–ভাঙ্গা মহাসড়কে এ সহিংসতার ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। পরে আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে বিএনপির নেতাকর্মীরাও সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করাকালে এ ঘটনাটি ঘটে। এ সময় প্রায় দেড় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম মামুন বলেন, কয়েকজন পথচারী একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ নিয়ে আসে। পরবর্তীতে আমরা তার পরিচয় পাই। তার নাম রাজু মোল্লা। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন