ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

গাইবান্ধায় মা ও শিশুর মরদেহ উদ্ধার, বাবা পলাতক

গাইবান্ধায় মা ও শিশুর মরদেহ উদ্ধার, বাবা পলাতক

বাংলাদেশ, সারা বাংলা

গাইবান্ধায় মা ও শিশুর মরদেহ উদ্ধার, বাবা পলাতক

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাবা পলাতক থাকলেও তার দ্বিতীয় স্ত্রী শাহিনা খাতুনকে (৩২) আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু।

এর আগে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি গ্রামে বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার দিকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।
নিহত গৃহবধূর নাম আঁখি বেগম (৩৫) ও তার ছেলে আহনাফ আদিল। তারা ওই এলাকার রেলওয়েতে টাইম কিপার হিসেবে কর্মরত আব্দুর রাজ্জাকের প্রথম স্ত্রী ও তৃতীয় সন্তান।


গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু জানান, ঘরের ভেতর থেকে আঁখি ও তার সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাদেরেক খুন করা হয়েছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রীকে ঘটনাস্থলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে জানিয়ে এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি।


সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদেরেক শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন