ডিবিসি নিউজdbcnews.tv

আবহাওয়া, সারা বাংলা

ঘন কুয়াশায় সোয়া ২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় সোয়া ২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

আবহাওয়া, সারা বাংলা

ঘন কুয়াশায় সোয়া ২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ঘন কুয়াশার কারণে সোয়া ২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫ মিনিটের দিকে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে, অতিরিক্ত কুয়াশার কারণে বুধবার ভোর ৫টা ৪৫ মিনিট থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। দুর্ঘটনা এড়াতে সেসময় দুই প্রান্তে ঘাটে কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয়। হঠাৎ করে যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ থাকায় ঘাট এলাকায় সাময়িক দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ডিউটি অফিসার মো. বশির আহমেদ জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যায়। তাই নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে সকাল ৮টা ৫ মিনিট পর্যন্ত মোট ২ ঘণ্টা ২০ মিনিট ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে সকালে কুয়াশা কেটে যাওয়ায় বর্তমানে এই রুটে ফেরি চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন