রাজধানী
মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর লিমা খানম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এদিন সকাল ৯টা ৪০ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে রাস্তায় যানজট থাকায় ইউনিটগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
ডিবিসি/পিআরএএন