ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

কুয়েতে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত আলি আল-সালেম বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে

এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানিয়েছে, ওই বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

 

এর আগে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রু পক্ষের ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টা করছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি দেশটির সামরিক কর্তৃপক্ষ।

ডিবিসি/এইচডিআই

আরও পড়ুন