ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি, অপরাধ

সাবেক এমপি ও প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

সাবেক এমপি ও প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

রাজনীতি, অপরাধ

সাবেক এমপি ও প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে সাবেক সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি। এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে।

 

সংশ্লিষ্টরা জানান, সাবেক এই এমপির বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরায় এসআরবি সদর দপ্তরে নিয়ে যান।

 

বীর প্রতীক খেতাবপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও আওয়ামী লীগের এই রাজনীতিক ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের টানা চারবারের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

 

এদিকে, এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সিলেট মহানগরীর আম্বরখানা এলাকার হোটেল পলাশে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশ। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ এ অভিযান চালায়। তবে তার বিরুদ্ধে নির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন