ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, বাণিজ্য

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২৭৪১ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২৭৪১ টাকা

বাংলাদেশ, বাণিজ্য

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২৭৪১ টাকা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর আগে এই মানের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই মূল্য আজ সকাল ১০টা থেকেই সারা দেশে কার্যকর হয়েছে।

 

বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) ও রুপার মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

 

নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

স্বর্ণের পাশাপাশি রুপার নতুন দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি গ্রাম ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বাজুস আরও স্পষ্ট করেছে যে, নির্ধারিত এই বিক্রয়মূল্যের সঙ্গেই সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ক্রেতাদের কাছ থেকে নতুন করে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে স্বর্ণালংকার তৈরির ক্ষেত্রে নকশাভেদে নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে।

 

উল্লেখ্য, এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৩ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন