রাজধানী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জন গ্রেপ্তার, মামলা ৬৪

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ককটেল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মশাল, কেরোসিন ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৭০, ওয়ারী বিভাগে ৯১, মতিঝিল বিভাগে ৫৮, তেজগাঁও বিভাগে ৬৮, মিরপুর বিভাগে ১৪৩, গুলশান বিভাগে ২৯, উত্তরা বিভাগে ৫৫ এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) একজনকে গ্রেপ্তার করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে দুটি অবিস্ফোরিত ককটেল, ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬ হাজার ৮৭১ পিস ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন ও ৯ বোতল এস্কাফ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি অটোরিকশা, ২৯টি মশাল, ১ দশমিক ৭৫ লিটার কেরোসিন, ১১টি মুঠোফোন ও নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
ডিবিসি/পিআরএএন