ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ঝালকাঠির বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা

ঝালকাঠির বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা

সারা বাংলা

ঝালকাঠির বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

৪৩ মিনিট আগে

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে মোট পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে বিষখালী নদীর বিভিন্ন স্থান থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে নদীর বিভিন্ন পয়েন্টে আকস্মিক অভিযান চালায় উপজেলা প্রশাসন। 

 

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং নদী রক্ষা আইন লঙ্ঘনের সত্যতা পাওয়া যায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক পাঁচজনকে চারটি পৃথক মামলায় মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে সেই অর্থ আদায় করা হয়।

 

অভিযানের বিষয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন বলেন, নদী, পরিবেশ ও ফসলি জমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সরকারি আইন অমান্য করে যারা নদী ধ্বংসের অপচেষ্টা চালাবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন