ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

মৌলভীবাজারে খাবার তৈরিতে ব্যবহৃত নিষিদ্ধ রাসায়নিক বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে খাবার তৈরিতে ব্যবহৃত নিষিদ্ধ রাসায়নিক বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ, সারা বাংলা

মৌলভীবাজারে খাবার তৈরিতে ব্যবহৃত নিষিদ্ধ রাসায়নিক বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ১৮ই নভেম্বর ২০২৬ ০৫:২১:৪৭ অপরাহ্ন

বেকারি ও রেস্টুরেন্টের খাবার তৈরিতে ব্যবহৃত নিষিদ্ধ ও ক্ষতিকর রাসায়নিক বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য এবং নকল ও লেবেলবিহীন খাদ্য উপকরণ বিক্রির অভিযোগে মৌলভীবাজারে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা সদরের পশ্চিম বাজার এলাকায় আল আমিন স্টোরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনিন ইসলাম। অভিযানে প্রতিষ্ঠানটিতে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ হাইড্রোজেন বিক্রি, চিনির চেয়ে প্রায় ৩০ গুণ মিষ্টি নিষিদ্ধ সোডিয়াম সাইক্লামেট, বিরিয়ানিতে ব্যবহৃত নিষিদ্ধ কেওড়াজল, মেয়াদোত্তীর্ণ সসসহ বিভিন্ন পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।


এ ছাড়া বেনামি প্রতিষ্ঠানের খাদ্যপণ্য এবং নকল ও লেবেলবিহীন খাদ্য উপকরণও বিক্রির জন্য রাখা হয়েছিল। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে বিনষ্ট করা হয়েছে।


অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইনসহ সংশ্লিষ্ট স্টাফরা।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন