ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

শরীয়তপুরের নড়িয়া বাজারে অভিযানে গিয়ে হামলার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট

শরীয়তপুরের নড়িয়া বাজারে অভিযানে গিয়ে হামলার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট

বাংলাদেশ, সারা বাংলা

শরীয়তপুরের নড়িয়া বাজারে অভিযানে গিয়ে হামলার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট

শরীয়তপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

শরীয়তপুরের নড়িয়া বাজারে নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী জব্দের অভিযান চালাতে গিয়ে হামলার চেষ্টা ও হেনস্তার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস। এ সময় জব্দ করা পলিথিন ও প্লাস্টিকসামগ্রী ছুড়ে ফেলে দেয়া হয়। পাশাপাশি অভিযানে ব্যবহৃত একটি অটোরিকশাও ভাঙচুর করা হয়। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নড়িয়া বাজারে নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী বিক্রির অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাত আক্তারকে সঙ্গে নিয়ে একটি শুঁটকির দোকানে অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় একটি শুঁটকির দোকান থেকে প্রায় ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকসামগ্রী জব্দ করা হয়। পরে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেওয়া হলে কয়েকশ মানুষ অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের ঘিরে ধরে। একপর্যায়ে তাদের ওপর হামলার চেষ্টা ও হেনস্তা করা হয়। এ সময় জব্দ করা সামগ্রী ছুড়ে ফেলে দেয়া এবং অভিযানে ব্যবহৃত অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে।


ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, পরিবেশ অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে অভিযানে একটি দোকান থেকে ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকসামগ্রী জব্দ করা হয়। পরে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিলে কয়েকশ মানুষ আমাদের ঘিরে ধরে হামলার চেষ্টা ও হেনস্তা করে। এ সময় জব্দ করা সামগ্রী ছুড়ে ফেলা ও অটোরিকশা ভাঙচুর করা হয়। বাজার কমিটির সহসভাপতি শামীম খলিফার উসকানিমূলক বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয় বলেও অভিযোগ করেন তিনি।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন